আন্ধারমানিক নদীতে মিলল জীবিত ডলফিন

পটুয়াখালীর কলাপাড়ায় ফের ভেসে এসেছে একটি জীবিত ডলফিন। স্টেনেলা অ্যাটেনুয়াটা প্রজাতির এ ডলফিনটির দৈর্ঘ্য ৮ ফুট ও প্রস্থ দেড় ফুট।

রোববার বিকাল ৪টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রাম সংলগ্ন আন্ধারমানিক নদীতে এটি ভেসে আসে। ডলফিনটির মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটি জালালপুর এলাকার একটি নিরাপদ পুকুর রাখে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা। এসময় এ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার বিকালে ওই একই এলাকায় ৫ ফুট দৈর্ঘ্যের বটলনোজ প্রজাতির আরও একটি জীবিত ডলফিন ভেসে এসেছিল।

কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, জীবিত ওই ডলফিনটি অবজারভেশনে রাখা হয়েছে। কিছুটা সুস্থ হলে সাগরে অবমুক্ত করা হবে।

LEAVE A REPLY