এনভিডিয়ার অন্তর্বর্তী প্রধান কে এই কোলেট ক্রেস?

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন কোলেট ক্রেস। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেছেন, কম্পানির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং গত ৩৩ বছরে যে অসাধারণ ভিত্তি গড়ে তুলেছেন, তার ওপর দাঁড়িয়েই তিনি প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

২০১৩ সালের সেপ্টেম্বরে এনভিডিয়ায় যোগ দেওয়ার পর থেকে কম্পানিটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করছেন ক্রেস। কোম্পানিটির পরিচালনা পর্ষদ জানিয়েছে, তিনি এনভিডিয়ার অর্থ বিভাগ পরিচালনার পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি ও বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে প্রায় ২৫ বছর বিভিন্ন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে অর্থ বিভাগে কাজ করেছেন ক্রেস। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিসকো ও মাইক্রোসফট।

অন্তর্বর্তী সিইও হিসেবে নিয়োগ পাওয়ার পর ক্রেস বলেন, ‘এনভিডিয়ার শক্তির মূল উৎস সব সময়ই এর কর্মীরা। আমাদের নেতৃত্ব দলের সঙ্গে মিলে গত ৩৩ বছরে জেনসেন যে অসাধারণ ভিত্তি তৈরি করেছেন, তার ওপর দাঁড়িয়েই আমি প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘এনভিডিয়াকে দ্রুতগতির কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নেতৃত্বের অবস্থানে নিয়ে আসা কাজ আমরা অব্যাহত রাখব। একই সঙ্গে সামনে থাকা সুযোগগুলো কাজে লাগাব।

গ্রাহক, অংশীদার, ডেভেলপার ও শেয়ারহোল্ডারদের সেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।’

এর আগে চীনা গুপ্তচর সন্দেহে থাকা এক নারী ও এনভিডিয়ার এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের অভিযোগের জেরে প্রতিষ্ঠাটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেন জেনসেন হুয়াং। এ সময় প্রতিষ্ঠানটির শেয়ারদরে ৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের বড় ধরনের পতন হয়েছে। চলতি সপ্তাহে এনভিডিয়ার বাজারমূল্য থেকে ৬০০ বিলিয়ন ডলারের বেশি কমে গেছে। 

জেনসেন হুয়াংকে পদ থেকে সরানোর বিষয়ে বুধবার রাতে বৈঠক করে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

চীনা গুপ্তচর সন্দেহে থাকা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের অভিযোগ ঘিরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই, মার্কিন কংগ্রেস এবং ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া তদন্ত শুরু করেছে। এ ছাড়া শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি সমষ্টিগত মামলা করা হয়েছে।

অভিযোগে থাকা অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক কর্মকর্তা। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়ার প্রধান ব্যবসায়িক অংশীদার এই প্রতিষ্ঠান।

২০২৩ সালে প্রতিষ্ঠিত মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রতিষ্ঠানটি চীনা কোম্পানিগুলোকে এনভিডিয়ার ৪৮০ কোটি ডলারের শক্তিশালী চিপের মজুত ব্যবহারের সুযোগ করে দিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তি খাতে নজরদারি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো প্রকাশিত হয়নি।

LEAVE A REPLY