যে কারণে আবার তুফান দেখলেন শাকিব

সবার সঙ্গে বসে তুফান দেখছেন শাকিব খান। ছবি : সংগৃহীত

গেল সপ্তাহে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে এক দফা নিজের অভিনীত ‘তুফান’ সিনেমাটি দেখেছেন চলচ্চিত্র তারকা শাকিব খান। গেল ঈদে মুক্তির পর তুফানের সঙ্গে এটাই তার প্রথম দর্শন। সেদিন কথাও বলেছেন গণমাধ্যমের সঙ্গে। এরপর গতকাল আবার দেখলেন ছবিটি।

এবার দেখার কারণ অবশ্য আলাদা। তার নিজের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যানের সঙ্গে সংশ্লিষ্ট চার শতাধিক কর্মকর্তা ও পরিবারের সদস্যদের নিয়ে শুক্রবার সন্ধ্যায় দুটি থিয়েটার বুকিং করে ‘তুফান’ দেখেন তিনি।

আড়ম্বরপূর্ণ এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল দেশের নতুন বিউটি ব্র্যান্ড লিলি। এই ব্র্যান্ড ও রিমার্ক হারল্যানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন শাকিব খান।

এ কারণেই দ্বিতীয়বার তুফান দর্শনে তার এই উপস্থিতি।

উল্লেখ্য, সারা দেশে তুফানের ব্যাপক সাফল্য দেখা যাচ্ছে। দেশ ছাড়িয়ে গেল শুক্রবার ১৫টি দেশে মুক্তি পেয়েছে শাকিবের এ ছবি। ছবিটি মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও সগৌরবে হাউজফুল হচ্ছে।

রায়হান রাফী পরিচালিত এ ছবিটি ইতিমধ্যে ব্লকবাস্টার হিট তকমা অর্জন করেছে। শাকিব খান ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিমি চক্রবর্তী, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েতসহ অনেকেই।

LEAVE A REPLY