‘এইচএমপিভি নিয়ে আতঙ্কের কিছু নেই, হচ্ছে আলাদা চিকিৎসা গাইডলাইন’

হিউম্যান মেটানিউমো ভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত নারী মারা গেছেন। তিনি রাজধানীর সরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি অন্য সংক্রমণেও আক্রান্ত ছিলেন।

বুধবার সন্ধ্যায় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে জানানো হয়েছে, এটি এইচএমপি ভাইরাসে বাংলাদেশে প্রথম মৃত্যু।

তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস নিয়ে অ্যালার্ট দেয়নি। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

মহামারি হওয়ার শঙ্কা নেই। এজন্য সীমান্তে সতর্কতার কিছু নেই।

এইচএমপিভি মোকাবেলায় সরকারের প্রস্তুতি আছে জানিয়ে ডা. সায়েদুর রহমান বলেন, এক্ষেত্রে আলাদা চিকিৎসা গাইডলাইন করা হবে। তবে এখন যে গাইডলাইন আছে এর সাথে বেশি পার্থক্য থাকবে না।

এইচএমপিভি কভিডের মতো ভয়ংকর না জানিয়ে তিনি বলেন, শুধু শ্বাসযন্ত্রে সংক্রমণের ক্ষেত্রে মিল আছে। করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে না, তবে মাস্ক পরা শিশু ও বয়স্কদের জন্য প্রয়োজন।

LEAVE A REPLY