এক দিনে যত টাকার ক্ষতি হলো রেলের?

কর্মবিরতি প্রত্যাহারের পর রেলওয়ের রানিং স্টাফদের ‘মাইলেজ সুবিধা’ বাড়ানোর সংশোধনী দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বুধবার (২৯ জানুয়ারি) অর্থ বিভাগ থেকে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি সংশোধনী চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, রানিং স্টাফরা রেলওয়ে কোড অনুসারে চলন্ত ট্রেনে দায়িত্বপালনের ক্ষেত্রে ভাতা প্রাপ্য হবেন। 

গত সোমবার (২৯ জানুয়ারি) রাত ১২টা থেকে শুরু হওয়া ধর্মঘট মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ১২টার সময় প্রত্যাহার করা হয়।

এরপর বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়ে যায়। প্রায় ৩০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় দেশজুড়ে চরম ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের।

রেলের রানিং স্টাফদের ‘মাইলেজ-সুবিধা’ বাড়িয়ে প্রজ্ঞাপন

রেলওয়ে সূত্র বলছে, সারা দেশে প্রতিদিন ১১২টি আন্তনগর ট্রেন চলাচল করে। এই অচলাবস্থার কারণে ঢাকার রেল বিভাগে অন্তত ১ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রেলওয়ের একাধিক সূত্র।

কমলাপুর স্টেশন সূত্র বলছে, এই স্টেশন থেকে প্রতিদিন ৪২টি আন্তনগর ও ২৪টি মেইল ট্রেনসহ মোট ৬৬টি ট্রেনে সারা দেশের উদ্দেশে ছেড়ে যায়। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে আজ সকাল ৬টা পর্যন্ত কোনো ট্রেন চলেনি।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. মহব্বত জান চৌধুরী গণমাধ্যমকে বলেন, কমলাপুর স্টেশন থেকে ১ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। 

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের দাবি

কমলাপুর স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম বলেন, ‘যে দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে সেগুলোর টাকা যাত্রীদের রিফান্ড করা হবে।

যারা অনলাইনে কেটেছেন তাদের অনলাইনে ফেরত দেওয়া হবে, যারা সরাসরি কাউন্টার থেকে কিনেছেন তাদের সরাসরি দেওয়া হবে। যেহেতু গভীর রাতে সিদ্ধান্ত হয়েছে (ধর্মঘট প্রত্যাহার), তাই যাত্রীদের এসএমএস দেওয়া হয়নি। যারা যেতে পারেননি, তাদের বিষয়ে কী করা যায় আমরা তা দেখছি।’

LEAVE A REPLY