ছবি : ইনস্টাগ্রাম
বিশ্বখ্যাত সংগীতশিল্পী ব্রুনো মার্সের বাবা পিটার হার্নান্দেজ মারা গেছেন। ৭৪ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বাবার মৃত্যুর খবর জানিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন ৪১ বছর বয়সী এই গায়ক।
বাবার সঙ্গে হাসপাতালের বিছানায় তোলা একটি ছবি এবং পরিবারের বিভিন্ন সময়ের কিছু ছবি পোস্ট করেন ব্রুনো। সেখানে তিনি লেখেন, মৃত্যুর আগে গত সপ্তাহে বাবাকে শেষবারের মতো জড়িয়ে ধরার সুযোগ পেয়েছিলেন।
বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করে ব্রুনো লেখেন, ‘আমি যখনই তার কথা বলেছি, সব সময় বলেছি, তিনিই আমাকে সবকিছু শিখিয়েছেন।বিশেষ করে সংগীতের বিষয়ে। তিনি আমার চার বোন, ভাই এবং আমাকে বড় করেছেন। আমার চোখে তিনিই ছিলেন পৃথিবীর সেরা বাবা। আবার দেখা না হওয়া পর্যন্ত প্রতিদিন তাকে মনে পড়বে
‘রা ওয়ান’-এর সিক্যুয়েল চান অর্জুন রামপাল
সংগীতের সঙ্গে বাবার পথচলা
ব্রুনো মার্সের বাবা পিটার হার্নান্দেজ নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন।নিউইয়র্কের ব্রুকলিনে বেড়ে ওঠা পিটার ছোটবেলা থেকেই বাবার সঙ্গে লাতিন সংগীতের পরিবেশনায় যেতেন। পরে ডু-ওপ সংগীতের প্রতি আগ্রহ তৈরি হয় তার। একসময় হাওয়াইভিত্তিক সংগীতদল ‘লাভ নোটস’ গড়ে তোলেন তিনি।
১৯৯০-এর দশকে হাওয়াইয়ের শেরাটন ওয়াইকিকি হোটেলে সংগীত পরিবেশনার আয়োজন করতেন পিটার। সেখানে সন্তানদেরও পারফরম্যান্সে যুক্ত করতেন তিনি। ছোটবেলায় ব্রুনো মার্সের এলভিস প্রিসলির অনুকরণে গান ও নাচের অভ্যাস গড়ে ওঠে বাবার সেই আয়োজনেই। মাত্র ছয় বছর বয়সে ১৯৯২ সালের ‘হানিমুন ইন ভেগাস’ চলচ্চিত্রে ‘লিটল এলভিস’ চরিত্রে দেখা যায় তাকে।
পিটার ও বার্নাডেটের ছয় সন্তান—ব্রুনো, এরিক, তিয়ারা, তাহিতি, প্রেসলি ও জেইমি। বাবা-মায়ের বিচ্ছেদের পর ব্রুনো ও তার ভাই এরিকের জীবনে নানা কঠিন সময় এলেও বাবার সঙ্গে তাদের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। ২০১৬ সালে ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ব্রুনো সেই সময়ের স্মৃতিচারণ করেছিলেন।
ব্রুনো মার্সের সংগীত ও ব্যক্তিত্বেও বাবার প্রভাব রয়েছে। তার পোশাক, মঞ্চের উপস্থাপনা এবং পুরোনো দিনের সংগীতের প্রতি আগ্রহের পেছনেও বাবার ভূমিকার কথা বিভিন্ন সময়ে উল্লেখ করেছেন এই শিল্পী।







































