কবে বিয়ের পিঁড়িতে বসছেন, জানালেন অর্জুন

কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ের বরাবরই খবরের শিরোনাম হন অর্জুন কাপুর। মালাইকা অরোরার সঙ্গে তার প্রেম থেকে বিচ্ছেদ, এর পর নাম জড়িয়েছে কুশা কপিলার সঙ্গে। বিটাউনের অন্দরে সেই বিষয়েও গুঞ্জনের অন্ত নেই। এবার পাপারাজ্জিদের প্রশ্নের মুখোমুখি হয়ে বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অর্জুন।

সম্প্রতি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমার প্রচারে হাজির হয়ে বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানান অভিনেতা।

অর্জুন বললেন, বিয়ে নিয়ে যদি কোনও পরিকল্পনা করি ভবিষ্যতে, আপনাদের সবাইকে জানিয়ে দেব। আজকে তো আমরা সিনেমা নিয়ে কথা বলতে এসেছি। সিনেমার উদযাপন করতে এখানে জড়ো হয়েছি।

তাই আমি শুধু আমার ছবি নিয়েই কথা বলব। আমার মনে হয়, এর আগে আমার ব্যক্তিগতজীবন নিয়ে খোলাখুলিভাবে অনেক কথা বলেছি আপনাদের সঙ্গে। পরে যখন মনে করব, উপযুক্ত সময়ে আপনাদের জানিয়ে দেব। 

পেশাগত জীবনের সঙ্গে তিনি যে ব্যক্তিগত জীবন এক করতে চান না, সাফ জানিয়ে দিলেন অভিনেতা।

এরপরই রসিকতা করে অর্জুন কাপুর বললেন, আপাতত আমাকে আমার পর্দার স্ত্রীদের উদযাপন করতে দিন। সঠিক সময়ে আমার স্ত্রীকে নিয়ে কথা বলব। অর্জুনের মুখে একথা শুনেই তার নতুন সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছে। 

গতবছর রাজ ঠাকুরের দিওয়ালি পার্টিতে গিয়ে সপাটে জানিয়ে দিয়েছিলেন যে তিনি ‘সিঙ্গেল’। গত তিন মাসে কি নতুন প্রেম উঁকি দিল অর্জুনের মনে, উঠেছে প্রশ্ন।

LEAVE A REPLY