সংগৃহীত ছবি
আধুনিকতার যুগে এখন বেশির ভাগ মানুষই কালো জাদু, কুসংস্কার— এসবে বিশ্বাস করেন না। তবে এই অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে বলিউডের মতো চাকচিক্যে ভরা দুনিয়াতে। নামি অভিনেত্রীদের নামে উঠেছে এসব অভিযোগ। চলুন দেখে নেওয়া যাক কোন কোন বলি অভিনেত্রীর বিরুদ্ধে উঠেছে কালো জাদু বা তুকতাক করার অভিযোগ।
কঙ্গনা রানাওয়াত
যেকোনো বিতর্কিত বিষয়ে তার নাম জড়িয়ে যায়। অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন দাবি করেছিলেন, কঙ্গনা নাকি তার ওপর কালো জাদু করেছেন। সম্পর্কে থাকাকালীন নানাভাবে তন্ত্র সাধনার সঙ্গে নাকি জড়িয়ে থাকতেন অভিনেত্রী। পরবর্তী সময়ে রসিকতা করে এই মন্তব্যের উত্তর দিয়েছিলেন কঙ্গনা।
তার দাবি ছিল- ডাইনি বিদ্যা একটি পুরাতন বিষয়। তাই ঘুরিয়ে এই ডাইনি বিদ্যার সমর্থন করেছিলেন তিনি।
কিয়ারা আদভানি
সিদ্ধার্থ মালহোত্রার ওপর নাকি কালো জাদু করেছিলেন কিয়ারা। এমন অভিযোগ করেছিলেন সিদ্ধার্থেরই দুই অনুরাগী।
সেই দুই অনুরাগী দাবি করেছিলেন, কিয়ারা নাকি কালো জাদু করেছেন সিদ্ধার্থের ওপর। অভিনেতার এমনই অবস্থা যে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করার অধিকারও তার নেই। তবে এই গুজবে কান দেননি তারকা দম্পতির কেউই।
রিয়া চক্রবর্তী
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে তাকে কাঠগড়ায় তোলা হয়েছিল। তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তাকে প্রায় দোষী সাব্যস্ত করে দিয়েছিল নেটপাড়া।
রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগসহ তিনি নাকি প্রয়াত অভিনেতার ওপরে ‘কালো জাদু’ করেছিলেন। পরে এ প্রসঙ্গে রিয়া নিজেই বলেছিলেন, ‘আমি মাঝেমধ্যে নিজেই মজা করে বলি, আমি অলৌকিক শক্তির অধিকারিণী। একটা ঘরে ঢুকেই আমি উপস্থিত মানুষকে দুই ভাগে ভাগ করে নিই। একদল মানুষ আমায় বলে, আমি ডাইনি, আমি কালো জাদু করি। অন্য দলের মানুষ আমায় দেখে সাহসী ও শক্তিশালী বলে। কারা কী ভাবছেন, আমি মুহূর্তে বুঝতে পারি।’
পায়েল রোহাতগি
২০২২ সালে পায়েল নিজেই স্বীকার করেছিলেন, তিনি বশীকরণ পূজা করেছেন কর্মক্ষেত্রে উন্নতি করার জন্য। তবে নানা রকমের তন্ত্র সাধনা করলেও মনের মতো ফলাফল তিনি পাননি।
শুকনো নদীর তীর থেকে বের হচ্ছে পানি (ভিডিওসহ)
দিব্যাঙ্কা ত্রিপাঠী
শরদ মালহোত্রার সঙ্গে সম্পর্ক ভেঙে যায় অভিনেত্রীর। তার পরে মনও ভেঙে যায় তার। যেভাবেই হোক, ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর জন্য উঠে পড়ে লাগেন দিব্যাঙ্কা। কালো জাদুর মাধ্যমেও সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেছিলেন নাকি তিনি। তবে হাজার চেষ্টা করেও সেই সম্পর্ক জোড়া লাগেনি।











































