বিমানবন্দরের টয়লেটে পানি নেই, ক্ষিপ্ত অভিনেত্রী

হিনা বায়াত

পাকিস্তানের করাচি বিমানবন্দরের টয়লেটে পানি না থাকার অভিযোগ তুলেছেন অভিনেত্রী হিনা বায়াত। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তা পোস্ট করে জানিয়েছে যে, দেশটির জাতীয় দিবসে করাচি বিমানবন্দরের বাথরুমে পানি নেই। 

ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। হিনা বায়াত অভিযোগ করে বলেন, ‘নামাজ পড়ার জন্য অথবা বাচ্চাদের জন্য বাথরুমে যাচ্ছেন অনেকেই, কিন্তু সেখানে পানি নেই।

আমাদের বিমানবন্দর, আমাদের প্রশাসনের এই অবস্থা কিভাবে হয়ে গেল? এই ভুলটা কেউ স্বীকারও করবে না।’

তার কথায়, ‘এই ভুলগুলো সংশোধন করা উচিত। এত নতুন প্রকল্প হচ্ছে, নতুন ট্রেনের কথা চলছে। কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দরে পানি নেই।

সেটার দিকে কেউ নজরও দিচ্ছে না। সত্যিই দুর্ভাগ্যজনক।’

ভিডিও বার্তার ক্যাপশনে লিখেছেন, ‘ইওম-এ-তাকবির জাতীয় অর্জনের এক আনন্দঘন ছুটির দিন, যা এবার দুঃখজনকভাবে হতাশায় ভরে উঠেছে। একটি জাতি হিসেবে আমরা কেন যেন নিম্নমানের পরিষেবা, দুর্বল ব্যবস্থাপনা, ত্রুটিপূর্ণ রক্ষণাবেক্ষণ এবং সিস্টেম ও প্রতিষ্ঠানের লাগাতার ক্ষতির মুখেও নির্বিকার থাকি?’

‘আসলে আমরা বারবার ভুলগুলোকে যুক্তি দিয়ে জায়েজ করার চেষ্টা করি।

সাধারণ মানুষের দৈনন্দিন মৌলিক চাহিদা পূরণের দিকে নজর না দিয়ে অপ্রয়োজনীয় উদ্যোগগুলোকেই বেশি গুরুত্ব দিই।’

অভিনেত্রীর ভাষ্য, ‘এখন সময় এসেছে আত্মানুসন্ধানের। কোনো রকম উৎসব পালনের আগে আমাদের উচিত নিজেদের ত্রুটিগুলো চিহ্নিত করে সেগুলো ঠিক করা। এর মাধ্যমেই আমরা সত্যিকারের উন্নতির পথে পা বাড়াতে পারব।’

১৯৯৮ সালের ২৮ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ প্রথমবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল।

তাই এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করে পাকিস্তান। একেই বলা হয় ইয়ায়ুম-এ-তকবির।    

LEAVE A REPLY