রোনালদোর ক্লাব বিশ্বকাপে না খেলার আসল কারণ তাহলে এটাই

ক্রিস্টিয়ানো রোনালদো।

ফুটবল দুনিয়ায় সাহসী সিদ্ধান্তের জন্য বরাবরই পরিচিত ক্রিস্টিয়ানো রোনালদো। এবারও তার ব্যতিক্রম হলো না। চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে না খেলার ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন এই পর্তুগিজ মহাতারকা। তবে এর পেছনে রয়েছে এক বিশাল লক্ষ্য।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে পূর্ণ শক্তিতে প্রস্তুত রাখতে চান তিনি।

নিজের ক্লাব আল নাসরের ইনস্টাগ্রামে দেওয়া এক খোলামেলা ভিডিওবার্তায় রোনালদো বলেন, ‘আমি ক্লাব বিশ্বকাপে খেলার কিছু প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমার কাছে মনে হয়েছে সেটা এই মুহূর্তে যথাযথ নয়। কারণ আমি বিশ্রাম ও ভালো প্রস্তুতির গুরুত্ব দিচ্ছি।

কারণ এই মৌসুমটা দীর্ঘ হবে এবং মৌসুমের শেষেই বিশ্বকাপ। তাই আমি শুধু আল নাসরের জন্য নয়, জাতীয় দলের জন্যও প্রস্তুত থাকতে চাই।’

৪০ বছর বয়সেও রোনালদো যেভাবে শারীরিক ফিটনেস ধরে রেখেছেন, তা গোটা ক্রীড়াজগতেই বিরল। তার চোখ এখন একটাই লক্ষ্য —২০২৫ মৌসুমের সফল সমাপ্তি এবং ২০২৬ বিশ্বকাপে আরেকবার ইতিহাস গড়ার সুযোগ।

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ হতে যাচ্ছে রোনালদোর ক্যারিয়ারের ছয় নম্বর বিশ্বকাপ। এর আগে তিনি ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে অংশ নিয়েছেন —এবং প্রতিটিতেই গোল করেছেন। পুরুষ ফুটবলে এ রকম কীর্তি আর কেউ গড়েননি।

চেলসিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা

চেলসিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা

জাতীয় দলের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি ক্লাব পর্যায়েও নিজের ভবিষ্যৎ নিশ্চিত করেছেন রোনালদো। আল নাসরের সঙ্গে আরো দুই বছরের চুক্তি নবায়ন করেছেন তিনি, যা তাকে ৪২ বছর বয়স পর্যন্ত সৌদি ক্লাবে রাখবে।

LEAVE A REPLY