‘দ্য ব্যাডস অব বলিউড’-এর সিক্যুয়াল আনছেন আরিয়ান খান

সংগৃহীত ছবি

বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার নতুন সৃষ্টি ‘দ্য ব্যাডস অব বলিউড’ নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পরই দর্শক মহলে ঝড় তুলেছে। কেবল কিং খানের পুত্র হওয়ায় নয়, বরং সাহসী গল্প এবং নতুন নির্মাণধারার জন্য সিরিজটি ইতিমধ্যেই জনপ্রিয়তা কুড়িয়েছে। আরিয়ান খান মূলত এই সিরিজের মাধ্যমে তার নির্মাণ জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন।

বলিউডের অন্ধকার দিক, ক্ষমতার লড়াই এবং গ্লামারের আড়ালে লুকানো চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করেই গল্পটি গড়ে উঠেছে। এর সাহসী উপস্থাপনা এবং চমকপ্রদ চরিত্রায়ন দর্শকদের নতুন অভিজ্ঞতা দিয়েছে।

এবার শোনা যাচ্ছে, সিরিজটির দ্বিতীয় সিজন নিয়ে কাজ শুরু করেছেন আরিয়ান খান। বিষয়টি নিশ্চিত করেছেন সিরিজের অন্যতম অভিনেতা রজত বেদি।

ব্যক্তিগত ভিডিও ফাঁস, কেড়ে নেওয়া হলো থাই সুন্দরীর মুকুট

ব্যক্তিগত ভিডিও ফাঁস, কেড়ে নেওয়া হলো থাই সুন্দরীর মুকুট

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি একটি সাক্ষাৎকারে রজত বেদি বলেন, ‘হ্যাঁ, সিজন টু আসছে। কাজ শুরু হয়ে গেছে। আশা করছি, দর্শকরা আমাকে আগামী সিজনে আরো বেশি দেখবেন।’

আরিয়ান খান এই সিরিজের জন্য কীভাবে তাকে কাজের প্রস্তাব দেন সে প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি তখন কানাডায় ছিলাম।

হঠাৎ একদিন সহকর্মীর কাছ থেকে ফোন পেলাম আরিয়ান আমাকে খুঁজছেন। পরে আরিয়ান সরাসরি আমার সঙ্গে দেখা করেন। ও খুব নার্ভাস ছিল, কয়েকদিন ধরে কীভাবে কথা বলবে, সেটাই ভাবছিল।

রাজাত আরো জানান, চরিত্রটির জন্য কেবল তাকেই পছন্দ করেছিলেন আরিয়ান। তিনি বলেন, ‘যদি আমি না করতাম, এই চরিত্রটাই থাকত না।

এই কাজ আমার জীবনে নতুন সূচনা নিয়ে এসেছে। সারা বিশ্ব থেকে ভালোবাসা পাচ্ছি। মনে হচ্ছে, সব ঝড় পেরিয়ে রোদ উঠেছে।’

আরিয়ান খানের আলোচিত সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ রাজাত বেদি ছাড়াও অভিনয় করেছেন লক্ষ্য, ববি দেওল, রাঘব জুয়াল, সাহের বম্ব্বা, গৌতমি কাপুর, মনোজ পাহওয়া, মোনা সিং এবং আন্যা সিং। এছাড়া বেশ কয়েকজন বিশিষ্ট তারকা ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন যাদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, সালমান খান, আমির খান, রণবীর সিং, রণবীর কাপুর ও করণ জোহরের মতো হেভিওয়েট তারকা।

LEAVE A REPLY