ব্র্যাড পিট এবং ইনেস দি র্যামন
বেশ কিছুদিন ধরেই কানাঘুষা চলছিল হলিউড সুপারস্টার ব্র্যাড পিট এবং ইনেস দি র্যামনের সম্পর্ক নিয়ে। এবার জানা গেছে, তারা শুধুমাত্র প্রেমে সীমাবদ্ধ থাকছেন না, বরং একসঙ্গে বসবাস শুরু করেছেন। মার্কিন জনপ্রিয় ম্যাগাজিন এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন ম্যাগাজিন পিপল-এর প্রতিবেদন অনুযায়ী, পিট ও ইনেস এখন পুরোপুরি একসঙ্গে বসবাস করছেন।
সম্প্রতি তারা নতুন একটি বাড়িতেও উঠেছেন।
জানা যায়, ‘ব্র্যাড এখন সব ভ্রমণ পরিকল্পনায় ইনেসকে রাখেন। যখন তারা বাড়িতে থাকেন, সময়টা একসঙ্গেই কাটান। নিজেদের নতুন ঘরটাকে তারা ঠিক নিজের মতো করে সাজাচ্ছেন।
’
তারা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সুখী। তাদের সম্পর্কটিও বেশ শক্তিশালী এখন। ব্র্যাড যে সত্যিকার অর্থে ভালোবাসায় ভরপুর ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী, তাতে সন্দেহ নেই।
২০২২ সালে এই জুটির সম্পর্কের খবর প্রকাশ্যে আসে।
তবে ২০২৪ সালের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তারা প্রথমবারের মতো একসঙ্গে লালগালিচায় হাজির হন। চলতি বছর ৬১ বছর বয়সী ব্র্যাড পিটের ফর্মুলা ওয়ান–প্রেরণায় নির্মিত সিনেমার প্রচারণাতেও ছিলেন ৩২ বছর বয়সী ইনেস।










































