অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
অস্ট্রেলিয়ার সীমিত ওভারের সিরিজে ভারতের সফর শুরুর কয়েক দিন আগে, কিছু অস্ট্রেলিয়ান তারকাকে বলা হয়েছিল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটারদের নিয়ে একটি যৌথ ‘বিগ থ্রি’ ওয়ানডে একাদশ তৈরি করতে। অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল তার নির্বাচিত অল-টাইম একাদশে রেখেছেন বেশ কিছু চমকপ্রদ নাম।
প্রথমেই তিনি ওপেনার হিসেবে বেছে নিয়েছেন ভারতের রোহিত শর্মা ও তার সাবেক সতীর্থ ডেভিড ওয়ার্নারকে— যেখানে বাদ পড়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
ম্যাক্সওয়েল ফক্স ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘রোহিত শর্মার রেকর্ড দারুণ।
তিনটা ডাবল সেঞ্চুরি, ৩২টা শতরান, গড় ৪৮, স্ট্রাইক রেট ৯২। আর ডেভি (ওয়ার্নার) – গড় ৪৫, স্ট্রাইক রেট ৯৭, ২২টা শতরান। এই দুইজনই স্পষ্ট পছন্দের ওপেনার। শচীনকেও নিতে পারতাম, কিন্তু আমি ডানহাতি-বামহাতি কম্বিনেশন রাখতে চেয়েছি।
’
তবে ফক্স ক্রিকেটের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী একাদশে সর্বোচ্চ পাঁচজন অস্ট্রেলিয়ান খেলোয়াড় রাখার শর্তে ওয়ার্নারকে বাদ দিতে বাধ্য হন ম্যাক্সওয়েল। দলে আগে থেকেই ছিলেন রিকি পন্টিং, মাইকেল বেভান, শেন ওয়াটসন, গ্লেন ম্যাকগ্রা ও ব্রেট লি। ফলে শেষ পর্যন্ত ওয়ার্নারের জায়গায় শচীন টেন্ডুলকারকে নিতে হয়।আরো পড়ুন
ম্যাক্সওয়েল মজার ছলে বলেন, ‘আমাকে হয়তো ডেভিকে (ওয়ার্নারকে) বাদ দিতেই হবে।
ডেভি যায়, শচীন আসে। সত্যি বলতে, শচীনের রান তিনগুণ বেশি!’
টেন্ডুলকার ওয়ানডেতে করেছেন ১৮,৪২৬ রান, যেখানে ওয়ার্নারের রান ৬,৯৩২। শতরানের সংখ্যায়ও ৪৯টি শতরান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন শচীন।
ম্যাক্সওয়েলের একাদশে ভারতের হয়ে আরো ছিলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও এমএস ধোনি (অ্যাডাম গিলক্রিস্টের পরিবর্তে), এছাড়া ছিলেন জাসপ্রিত বুমরাহ ও অনিল কুম্বলে।
ইংল্যান্ডের কোনো খেলোয়াড়ই স্থান পাননি তার একাদশে।
ফলে কপিল দেব, যুবরাজ সিং, অ্যান্ড্রু সাইমন্ডস, স্টিভ ওয়াহ, অ্যান্ড্রু ফ্লিনটফ, জো রুট, বেন স্টোকস— কেউই জায়গা পাননি।
উচ্ছ্বাসের মাশুল! টাচলাইন নিষেধাজ্ঞা পেলেন চেলসি কোচ
গ্লেন ম্যাক্সওয়েলের অল-টাইম একাদশ (ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড থেকে) :
রোহিত শর্মা, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রিকি পন্টিং, মাইকেল বেভান, এমএস ধোনি, শেন ওয়াটসন, অনিল কুম্বলে, জাসপ্রিত বুমরাহ, গ্লেন ম্যাকগ্রা ও ব্রেট লি।










































