বক্স অফিসে ‘থামা’র নতুন রেকর্ড, ৭ দিনে কত আয় করল?

সংগৃহীত ছবি

বক্স অফিসে এক সপ্তাহ পূর্ণ করল রাশমিকা মান্দানা এবং আয়ুষ্মান খুরানা অভিনীত ‘থামা’। আর এর সঙ্গে সঙ্গেই ছবিটি আরো কিছু নতুন রেকর্ড তৈরি করেছে।

ভারতীয় বক্স অফিসের কথা বলতে গেলে, গত মঙ্গলবার মুক্তিপ্রাপ্ত সিনেমাটির প্রথম দিনের কালেকশন ছিল ২৪ কোটি রুপি। এটা এখন পর্যন্ত এর সর্বোচ্চ এক দিনের আয়।

এর অর্থ ‘থামা’ এখন পর্যন্ত প্রথম দিনের থেকে বেশি আয় করতে পারেনি। মোট আয়ের কথা বলতে গেলে, বিশ্বব্যাপী কালেকশনের দিক থেকে এই ছবিটি ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গেছে।

থামা-এর আয়ের সঙ্গে (ম্যাডক হরর কমেডি ইউনিভার্স) ইতিমধ্যেই ১০০০ কোটি অতিক্রম করেছে। স্ত্রী ২ (৬২৭.৫০ কোটি), স্ত্রী (১২৯.৬৭ কোটি), মুঞ্জিয়া (১০৭ কোটি), ভেড়িয়া (৬৫.৮৪ কোটি) এবং বর্তমানে ‘থামা’র ৯৫.৫৫ কোটি রুপি নিয়ে ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের মোট আয় প্রায় ১০২৫ কোটি রুপিতে পৌঁছে গেছে।

শুধু তাই নয়, ‘থামা’ মোট আয়ের দিক থেকে আরো একটি রেকর্ড তৈরি করেছে, যা আয়ুষ্মান খুরানার ভক্তদের জন্য দারুণ সুখবর। এটা আয়ুষ্মান খুরানার ১২তম ১০০ কোটি আয়ের ছবি।

বিশ্বব্যাপী মোট আয়ের দিক থেকে, ‘থামা’ ইতিমধ্যেই ১৪০ কোটির বেশি আয় করেছে। মোট আয়ের দিক থেকে এটি ‘মুঞ্জিয়া’কে ছাড়িয়ে গেছে।

উল্লেখ্য, ‘মুঞ্জিয়া’র মোট আয় ছিল ১৩১.২৬ কোটি রুপি। তবে আয়ুষ্মান খুরানা এখনো শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাওয়ের ‘স্ত্রী’-এর আয়কে (১৮০ কোটি) ছাড়িয়ে যেতে পারেননি।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা 

LEAVE A REPLY