সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন পরিণীতি, নাম কী রাখলেন?

সংগৃহীত ছবি

গেল মাসের ১৯ তারিখে প্রথমবারের মতো মা হয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার কোল আলো করে আসে পুত্রসন্তান।অবশেষে এক মাস পর পুত্রের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। শুধু তাই নয়, অনুরাগীদের কৌতূহল মিটিয়ে জানালেন সন্তানের নামও।

বুধবার নিজের ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করেন পরিণীতি। যার একটিতে দেখা যাচ্ছে, খুদের নরম, গোলাপি ছোট্ট দুই পায়ে চুমু খাচ্ছেন রাঘব ও পরিণীতি। পরের ছবিতে মা-বাবার হাতের তালুতে ধরা ফুটফুটে একরত্তির পায়ের পাতা জোড়া। 

না, তারকা যুগলের সন্তানের মুখ দেখার সুযোগ আপাতত হলো না ভক্তদের, তবে এমন মিষ্টি ছবি মন কেড়েছে নেটভুবনের।

Parineeti Chopra And Raghav Chadha Announce Their Son's Name With First  Heartwarming Photos

ছবির সঙ্গে অভিনেত্রী উল্লেখ করেছেন সংস্কৃত শ্লোকের। লেখেন, ‘জলস্য রূপম, প্রেমাস্য স্বরূপম- তত্র ইভ নীর।’ এরপরই জানিয়েছেন খুদের নাম। পরিণীতি লেখেন, ‘আমাদের হৃদয় শান্তি খুঁজে পেয়েছে জীবনের এক অনন্ত ফোঁটায়।

আমরা ওর নাম রেখেছি নীর। বিশুদ্ধ, ঐশ্বরিক, সীমাহীন।’ 

ছবি পোস্টের পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন রাঘব ও পরিণীতি। অনেকেই ছেলের নামের প্রশংসাও করেছেন।

প্রসঙ্গত, আগস্ট মাসে পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা জানিয়েছিলেন তাদের প্রথম সন্তান আসার কথা।

এরপর গত ১৯ অক্টোবর দিওয়ালির শুভক্ষণে সুখবর দিয়েছিলেন দম্পতি।

LEAVE A REPLY