রয়টার্স ছবি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল ওয়াশিংটন ও তেহরানের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটাবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে দলীয় পালাবদল হলেও ইরানের প্রতি দেশটির শত্রুতার অবসান হবে না বলে সতর্ক করেছেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে প্রকাশিত এক বার্তায় মোজতবা খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ‘দলীয় পরিবর্তন’ ইরানি জনগণের প্রতি দেশটির বৈরিতা থেকে ওয়াশিংটনকে বিরত রাখতে পারবে না।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানি জাতির ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চায়। নিজেদের তৈরি কেলেঙ্কারির পর যুক্তরাষ্ট্রের অপূরণীয় পতন ঘটেছে দাবি করেন ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশটির পতনের প্রক্রিয়া আরো ত্বরান্বিত হয়েছে।
ইরানের নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়কে ট্রাম্প প্রশাসনের ওপর তেহরানের বিজয়ের ইঙ্গিত হিসেবে তুলে ধরছেন।











































