ঈদে জোভান-তটিনীর ‘মন ফড়িং’

সংগৃহীত ছবি

ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী-সময়টির অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটি। তাদের একসঙ্গে উপস্থিতি মানেই নতুন রসায়নের প্রত্যাশা। আসন্ন ঈদে তেমনই এক বিশেষ নাটক ‘মন ফড়িং’-এ দেখা যাবে এই জুটিকে।

নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।

চিত্রগ্রহণে ছিলেন নাঈম ফুয়াদ। নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা রাফাত খুব বেশি আগাম বলতে চাননি। 

যেটুকু জানিয়েছেন, তাতে দেখা যাবে বরিশালের এক মফস্বল শহরের এনজিওকর্মী সুমন এবং একই এলাকার বিত্তশালী পরিবারের অনার্স পড়ুয়া কন্যা রেখাকে। রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র—মিরাজ।মূলত মিরাজ ও রেখার মধ্যকার প্রেমকেই কেন্দ্র করে এগোবে গল্প। যদিও নির্মাতার ভাষ্য, গল্পটি মূলত সুমনকে ঘিরেই আবর্তিত।

নির্মাতার বিশ্বাস, ত্রিভুজ প্রেম কিংবা বিরহের এই গল্পটি দর্শকদের কাছে নতুন অনুভূতি এনে দেবে।

নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ ও সাবেরী আলম প্রমুখ।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, আসন্ন ঈদ উপলক্ষে তারা ২০টি বিশেষ নাটকের আয়োজন করছেন, যার মধ্যে অন্যতম মন ফড়িং। নাটকটি ঈদের আয়োজনে উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

LEAVE A REPLY