এবিজি ইউনিভার্সিটি কাপ : সমতায় থেকে বিরতিতে নর্থ সাউথ-ড্যাফোডিল

আনভীর বসুন্ধরা গ্রুপ-এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ ফুটবল ইভেন্টের উদ্বোধনী ম্যাচে সমতায় থেকে বিরতিতে নর্থ সাউথ-ড্যাফোডিল। নর্থ সাউথ ইউনিভার্সিটির বিপক্ষে প্রথমার্ধ ১-১ গোলে সমতায় শেষ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

সোমবার (২৬ অক্টোবর) বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচের শুরুতেই কিছু বুঝে ওঠার আগে গোল করে চমক লাগিয়ে দেন নর্থ সাউথের একুশ নম্বর জার্সিধারী খেলোয়াড় জিসান মাহমুদ। ম্যাচের মাত্র ১৫ সেকেন্ডেই গোল করেন জিসান। 

1

তবে নর্থ সাউথ তাদের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ম্যাচের ৪ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে সতীর্থের বাড়ানো ক্রস থেকে গোল করে ড্যাফোডিলকে সমতায় ফেরান বিদেশি শিক্ষার্থী ইউনুসা।

2

তারপর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ এক গোছালো সুন্দর খেলা উপহার দিলেও আর কোনো গোল আসেনি। তাতে ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।

এর আগে বিকেল সাড়ে ৪টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ফুটবল ইভেন্টের উদ্বোধন করা হয়। 

LEAVE A REPLY