হাভিয়ের কাবরেরা।
অবশেষে হাভিয়ের কাবরেরা অধ্যায় শেষ হতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে এই স্প্যানিয়ার্ডকে আর না রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
জাতীয় দল কমিটির এক সভায় আজ এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই নতুন কোচের নাম চূড়ান্ত করা হবে।
কাবরেরার মেয়াদ শেষ হচ্ছে ৩০ এপ্রিল। এরপর আগ্রহী নতুন কোচের সাক্ষাৎকার নেবে বাফুফে। চাইলে কাবরেরাও সাক্ষাৎকার দিতে পারবেন।
২০২২ সালে প্রথম মেয়াদে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন কাবরেরা।
এরপর তিন দফা মেয়াদ বাড়ানো হয়। কিন্তু তার অধীনে উল্লেখযোগ্য সাফল্য আসেনি। হামজা চৌধুরী-শমিত শোমকে নিয়েও এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে যেতে পারেনি বাংলাদেশ।








































