বার্সেলোনা কি লা লিগা জিতেই যাচ্ছে?

ছবি : রয়টার্স

লা লিগার শিরোপা দৌড়ে যেন ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে বার্সেলোনা। শনিবার রাতে অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে নাটকীয় ২-১ গোলের জয় তুলে নিয়ে শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেছে কাতালান ক্লাবটি।

৩০ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৭৬ পয়েন্ট, যেখানে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ রয়েছে ৬৯ পয়েন্টে। মাত্র ৮টি ম্যাচ বাকি থাকায় ব্যবধানটা এখন বেশ বড় বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এই ম্যাচেই দেখা গেছে চ্যাম্পিয়নদের মতো মানসিকতা। প্রথমে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় তুলে নেয় দলটি। মার্কাস রাশফোর্ড-এর সমতাসূচক গোল এবং শেষদিকে রবার্ট লেভানদোস্কির ভাগ্য সহায়তায় পাওয়া জয়সূচক গোল বার্সেলোনার দৃঢ়তা ও লড়াইয়ের মানসিকতার প্রমাণ দিয়েছে।

পুরো মৌসুম জুড়েই ধারাবাহিক পারফরম্যান্স করে আসছে বার্সা।

আক্রমণে তরুণ লামিনে ইয়ামাল থেকে শুরু করে অভিজ্ঞ জোয়াও ক্যানসেলো সবাই নিজেদের সেরাটা দিচ্ছেন গুরুত্বপূর্ণ সময়ে।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদের জন্য এখন প্রতিটি ম্যাচই ‘ডু অর ডাই’। শুধু নিজেদের জিতলেই হবে না, বার্সেলোনার হোঁচটের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। গতকাল রাতে তারা মায়োর্কার কাছে হেরে মোটামুটি শিরাপার দৌড় থেকে পিছিয়ে পড়েছে।

সামনে রয়েছে এল ক্লাসিকো। সেটাও আবার বার্সেলোনা মাঠে। 

বর্তমান পরিস্থিতিতে বলা যায়, বড় কোনো অঘটন না ঘটলে শিরোপা প্রায় নিশ্চিত বার্সেলোনার দখলেই যেতে চলেছে। তবে ফুটবল অনিশ্চয়তার খেলা, শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কিছুই নিশ্চিত নয়।

তবু প্রশ্নটা এখন জোরালোভাবেই উঠছে, বার্সেলোনা কি লা লিগা জিতেই যাচ্ছে?

উত্তর হয়তো খুব শিগগিরই মিলবে।

LEAVE A REPLY