চলতি মৌসুমে বেশ কঠিন সময় যাচ্ছিল গেলবারের উইম্বলডন জয়ী ইগা সিওনতেকের। কঠিনতম মৌসুমে অবশেষে ঘুরে দাঁড়িয়েছেন এই পোল্যান্ডের টেনিস রানি।কানাডিয়ান ওপেনের সেমিফাইনালে ইউক্রেনের এলিনা সিভিটোলিনাকে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন সিওনতেক।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, তিন সেটের সেমিফাইনাল লড়াইয়ে জয় তুলে নেওয়ার পর সিওনতেক ফাইনালে রাশিয়ার এলেনা রাইবাকিনার মুখোমুখি হবেন।
টরন্টোতে ছয়বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সিওনতেক ৬-৩, ১-৬, ৬-৩ সেটে হারায় ইউক্রেনের টেনিস রানিকে। সেই সঙ্গে চলতি মৌসুমে প্রথম কোনো ওপেনের ফাইনালে পৌঁছালেন তিনি।








































