বিপিএলের প্রথম এলিমিনেটরে বাঁচা-মরার সমীকরণে নামা ম্যাচে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রান তোলে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্স। তবে সিলেট টাইটান্সের বিপক্ষে এত কম রানের পুঁজি রক্ষায় দারুণ শুরু করেছে রংপুর।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় সিলেট। মাত্র দুই রানের মাথায় ওপেনার তাওফিক খানের বিদায়ে চাপে পড়লেও পারভেজ হোসেন ইমনের সঙ্গে তা সামলে ওঠেন সিলেটের আরিফুল ইসলাম।
তবে ৫.৩ ওভারে দলীয় ৩৮ রানে ইমনের (১৮) বিদায়ের পর একের পর এক উইকেট হারাতে থাকে সিলেট। ইমনের বিদায়ের পরের ওভারে রংপুরের নাহিদ রানার বলে মাহমুদউল্লাহকে ক্যাচ দিয়ে ফেরেন আরিফুল (১৭)।
এর পরের ওভারেই ৯ বলে ৩ রান করে ফেরেন সিলেটের আফিফ হোসেন। এতে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট।
প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৫১ রান তুলতে ৪ উইকেট হারিয়েছে সিলেট। জয়ের জন্য সিলেটের প্রয়োজন ৬১ রান, আর রংপুরের দরকার ৬ উইকেট।








































