হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই একটি বড় ধরনের ‘যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা’ তৈরি করছে ইউরোপীয় দেশগুলো। সম্প্রতি ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় দেশগুলো একটি বিশাল আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে, যারা যুদ্ধের পর হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করবে। তবে এই জোটে আপাতত যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত না করার চিন্তা করা হচ্ছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, এই মিশনটি হবে একটি ‘আন্তর্জাতিক রক্ষণাত্মক মিশন’। এতে কোনো ‘যুদ্ধরত পক্ষকে’ রাখা হবে না। এর অর্থ হলো—যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইরান এই জোটের অংশ হবে না।
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার কারণে এই পথটি অস্থিতিশীল হয়ে পড়েছে।
সূত্র: আলজাজিরা











































