ছবি : পিআইডি
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সমাজকল্যাণমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ঢাকার মার্কিন দূতাবাস জানায়, সাক্ষাতে দুই দেশের সরকার কিভাবে একসঙ্গে কাজ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা দিতে পারে এবং অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করা যায়, সে বিষয়ে আলোচনা হয়।।









































