ছবি : রয়টার্স
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই চীন সফর করবেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
বৃহস্পতিবার (১৪ মে) দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইতিমধ্যেই বেইজিং সফরের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
বিগত সময়গুলো পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ৪০ বারের বেশি সফর করেছেন। এর মধ্যে সর্বশেষ সফরটি ছিল গেল বছরের সেপ্টেম্বরে।
এর আগে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের তিন সপ্তাহ পর চীন-রাশিয়া একটি কৌশলগত অংশীদারি চুক্তি স্বাক্ষর করেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চীন সফরে রয়েছেন।










































