এবিজি ইউনিভার্সিটি কাপের গ্রুপ ‘এ’-তে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ১৬৬ রানের বড় লক্ষ্য দিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশকে (ইউল্যাব)। ডিআইইউর ওপেনার রিয়াজুলের অর্ধশত ও তন্ময়ের ঝোড়ো ২২ রানে ভর করে নিধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান দাঁড় করায়।
মঙ্গলবার (৮ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ডিআইইউর দুই ওপেনার আবির ও রিয়াজুলের ব্যাটে ভালো শুরু করে।
ম্যাচের ৬ষ্ঠ ওভারে ইউল্যাবকে ব্রেক থ্রো এনে দেন পিয়াল। তার দুর্দান্ত ডেলিভারিতে পরাস্ত হয়ে ১৫ বলে ১৯ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন আবির।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ক্রিজে থেকে রানের চাকা সচল রাখে রিয়াজুল।আউট হওয়ার আগে ৫১ বলে ৬৪ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি।
এছাড়া জামানের ১৫ বলে ১৬ এবং শেষ দিকে মাকসুদুরের ১০ বলে ঝোড়ো ২২ রানে ১৬৫ তুলতে সক্ষম হয় ড্যাফোডিল।
ইউল্যাবের…..
দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আগামী রবিবার (২৫ অক্টোবর) মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’।
জমজমাট এই আসরের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টস।










































