‘ভুয়া খবর’ রটনাকারীদের দেখে নেওয়া হুমকি সায়নীর

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গের কলকাতা শহরে একটি ফ্ল্যাটের মালিকানায় নাম জড়ানোয় চটেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ এবং যুবনেত্রী সায়নী ঘোষ। তাঁর নাম জড়িয়ে ছড়ানো অভিযোগ ও দাবিকে সম্পূর্ণ ‘ভুয়ো খবর’ বলে উড়িয়ে দিয়েছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই নেত্রী।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জীর সঙ্গে কথিতভাবে যুক্ত কলকাতার একটি সম্পত্তির সঙ্গে সায়নী নাম উঠার প্রেক্ষিতে এই হুশিয়ারি দেন।

সায়নী একদিন আগেই উত্তর প্রদেশের এক বিজেপি নেতার কাছ থেকে “প্রকাশ্য প্রাণনাশের হুমকি” পাওয়ার অভিযোগ তুলেছেন।

অভিযোগ অস্বীকার সায়নী নিজের এক্সে পোষ্ট লিখেছেন , অভিষেক ব্যানার্জী ও সায়ানী ঘোষ যৌথভাবে ১৯ ডি সেভেন ট্যাঙ্কস রোড, কলকাতা ৭০০৩০ ঠিকানার একটি সম্পত্তির মালিক, যেখানে যোগাযোগের জন্য কোনো মোবাইল নম্বর নেই।

‘মানুষ আমাকে আশীর্বাদ করেছেন এবং আমি কৃতজ্ঞ।আমি আমার ভোটারদের জানাতে চাই যে, আমার নির্বাচনী হলফনামায় আমার সম্পদের বিবরণ ঘোষণা করা হয়েছে। নথিগুলো যাচাই করুন। যারা কোনো প্রমাণ ছাড়াই আমাকে বদনাম করার চেষ্টা করছেন, তারা এখনই থামুন!’ বলে যোগ করেছেন সায়নী।

তিনি আরো বলেন, ‘জেনে রাখুন, আমি এক চুলও নড়ব না, এটাকে ছাড় দেব না।ভুয়া খবর ছড়ানোর জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ‘ঘোষ’কে ধমকানো যাবে না।’

অভিনেত্রী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এই তারকা বিনা প্রমাণে বদনাম করার চেষ্টার বিরুদ্ধে সমালোচকদের সতর্কও করেছেন। 

LEAVE A REPLY