মেয়ের ১০ম জন্মদিনে সাদাকালো ছবিতে আল্লু অর্জুনের ভালোবাসার বার্তা

মেয়ে আল্লু আরহার ১০ম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা ও আবেগঘন বার্তা দিয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। গতকাল শনিবার (২১ নভেম্বর) মেয়ের সঙ্গে একটি সাদাকালো ছবি শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান এই অভিনেতা।

ছবির ক্যাপশনে আল্লু অর্জুন লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার জীবনের আনন্দ।’ বাবা-মেয়ের এই মুহূর্তের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছে। আরহার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে তার অভিষেক সিনেমা ‘শকুন্তলম’-এর প্রযোজনা প্রতিষ্ঠান গুনা হ্যান্ডমেড ফিল্মসও।

আল্লু অর্জুন প্রায়ই স্ত্রী স্নেহা রেড্ডি এবং দুই সন্তান আরহা ও আল্লু আয়ানের সঙ্গে কাটানো পারিবারিক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন। এর আগে ছেলের জন্মদিনেও বিশেষ ছবি প্রকাশ করে তাকে আদরের নামে ‘চিন্নি বাবু’ বলে সম্বোধন করেছিলেন তিনি। এ ছাড়া ১৫তম বিবাহবার্ষিকীতে স্ত্রীকেও জানিয়েছিলেন ভালোবাসার শুভেচ্ছা।

এদিকে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার সাফল্যের পর নতুন সিনেমা ‘রাকা’ নিয়ে ব্যস্ত হতে যাচ্ছেন আল্লু অর্জুন। অ্যাটলি পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, মৃণাল ঠাকুর, জাহ্নবী কাপুরসহ আরও অনেকে। ২০২৭ সালে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ ছাড়া পরিচালক লোকেশ কানাগরাজের পরবর্তী সিনেমাতেও অভিনয় করবেন আল্লু অর্জুন। প্রাথমিকভাবে ‘এএ২৩’ নামে পরিচিত এই সিনেমার শুটিং আগামী ডিসেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY