মোদি-রুবিও বৈঠক, আলোচনায় ছিল যেসব বিষয়

আগামী সপ্তাহে কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। এরই প্রেক্ষিতে শনিবার (২৩ মে) ভারতে কলকাতায় পৌঁছায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর স্ত্রী জ্যানেট ডি রুবিও।সেখানে সস্ত্রীক মাদার তেরেসা প্রতিষ্ঠিত দাতব্য সংস্থার প্রধান কার্যালয় পরিদর্শন করেন।  এরপর দিল্লি পৌঁছেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কো রুবিও। 

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ১৪ বছরের পর রুবিওর এই সফরটি কোনো শীর্ষ আমেরিকান কূটনীতিকের প্রথম সফর। পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরও সফর করছেন।

দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কের প্রেক্ষাপটে এই সফরটি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।  

আগামী ২৬ মে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ঠিক আগে এটি অনুষ্ঠিত হচ্ছে। কোয়াড হলো ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশলগত জোট।

এই সফরে দিল্লি ছাড়াও রুবিওর আগ্রা ও জয়পুরে যাওয়ার কথা রয়েছে।পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত এক বিশেষ সংবর্ধনায়ও অংশ নেবেন।

এদিকে রুবিওর সফরটি এমন এক সময়ে যখন ইরান যুদ্ধ ও ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক উত্তেজনা চরমে রয়েছে। উত্তেজনে প্রসমনে কূটনৈতিক প্রচেষ্টায় নতুন রূপ দিচ্ছে এই সফর। ভারত-মার্কিন অংশীদারির গতি বজায় রাখার জন্য উভয়দেশের একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে এই সফরটিকে।

সফরের আগে রুবিও বলেন, ‘ভারত আমাদের গুরুত্বপূর্ণ মিত্র ও অংশীদার।তাদের সঙ্গে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তাই এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’

মার্কিন কর্মকর্তারা বলছেন, চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং এর ব্যাপক অর্থনৈতিক প্রভাব, বিশেষ করে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংক্রান্ত উদ্বেগসহ বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হবে আশা করা যাচ্ছে।

এমন প্রেক্ষাপটেই রুবিওর এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

LEAVE A REPLY