শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ১৯, আহত শতাধিক

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার একটি কারাগারে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ।আজ সোমবার চিকিৎসকেরা এই তথ্য নিশ্চিত করেছেন।

দেশটির রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত নেগোম্বো হাসপাতালের পরিচালক পুষ্পা গামলাথ সংবাদ সংস্থা এএফপিকে জানান, হাসপাতালে এখন পর্যন্ত চারজন কারারক্ষী এবং ১৫ জন বন্দির মরদেহ আনা হয়েছে।

তিনি আরো বলেন, এই সংঘর্ষে আহত ১০০ জনের বেশি বন্দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

কারাগারের ভেতরে কীভাবে এই সংঘর্ষ শুরু হয়েছে, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
 

LEAVE A REPLY