হরমুজ নিয়ে জাতিসংঘ প্রস্তাব ঘিরে নতুন উত্তেজনা

রয়টার্স ছবি

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-সমর্থিত জাতিসংঘ প্রস্তাব ঘিরে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও তেল পরিবহন নিয়ে উদ্বেগের মধ্যে কঠোর বার্তা দিয়েছে ইরান।

হুঁশিয়ারি দিয়ে তেহরান বলেছে, হরমুজ প্রণলি নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্র-সমর্থিত খসড়া প্রস্তাবের সহ-উদ্যোক্তা বা সমর্থনকারী দেশগুলো সম্ভাব্য সামরিক উত্তেজনা বৃদ্ধির ক্ষেত্রে ‘আন্তর্জাতিক দায়’ বহন করবে।

বার্তা সংস্থা আলজাজিরা বলছে, জাতিসংঘে ইরানের মিশন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি জানায়। 

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি নিয়ে উত্থাপিত প্রস্তাবের সহ-সমর্থকদের তালিকাকে ব্যবহার করে ‘অবৈধ কর্মকাণ্ড ও সামরিক আগ্রাসনের’ পক্ষে ভুয়া আন্তর্জাতিক সমর্থনের ধারণা তৈরি করার চেষ্টা করছে।

আরো বলা হয়, ‘কোনো রাজনৈতিক অজুহাত বা কূটনৈতিক আড়াল তাদের আন্তর্জাতিক দায় থেকে মুক্ত করতে পারবে না।’

যুক্তরাষ্ট্র, বাহরাইন এবং অন্যান্য উপসাগরীয় দেশের সমর্থনে উত্থাপিত ওই খসড়া প্রস্তাবে বলা হয়েছে, ইরানি হামলা বন্ধ করতে হবে এবং উপসাগরীয় জলসীমায় নৌ-চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

LEAVE A REPLY