বৈভব সূর্যবংশী (বাম) এবং সঞ্জু স্যামসন (ছবি : ক্রিমাস)
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিয়েছে আইপিএলে দুর্দান্ত খেলা বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রয়েছেন।তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সুযোগ হয়নি একাদশে। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পান খেলার। অভিষেকে নিজেকে রাঙাতে না পারলেও তার প্রতি ভরসা রাখছে ভারত দলের নির্বাচকরা। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।সেই সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে সূর্যবংশীকে।
আগামী ২৩, ২৫ ও ২৬ জুলাই হারারেতে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ। স্কোয়াডে বড় চমক হল স্যামসনের বাদ পড়া। তবে বিসিসিআই জানিয়েছে বাদ পড়া নয় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।তার পরিবর্তে ব্যাকআপ উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন প্রভসিমরন সিং। ২০২৩ এশিয়ান গেমসে ভারতীয় দলে থাকলেও এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি তার। এ ছাড়া আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে না থাকা রিঙ্কু সিং আবারো জাতীয় দলে ফিরেছেন।
ব্যাটিং বিভাগে বড় পরিবর্তন না এলেও ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে রাখা হয়েছে স্কোয়াডে। অন্যদিকে, বোলিং ইউনিটে এসেছে বড় রদবদল।প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আশোক শর্মা, যশ ঠাকুর ও হর্ষ দুবে। দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর দলে ফিরেছেন পেসার মায়াঙ্ক যাদব।
তবে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণ ও আর্শদীপ সিংকে।










































