খেলা ছাড়ার পর কোচ হতে চান স্টোকস। ছবি : ক্রিকইনফো
দলকে নেতৃত্ব দিয়েছেন বেন স্টোকস। এবার ইংল্যান্ডের নেপথ্যের নায়কও হতে চান তিনি।এক পডকাস্টে ইংল্যান্ডের কোচ হওয়ার ইচ্ছে পোষণ করেছেন সাবেক অধিনায়ক।
‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে নিজের ভবিষ্যত সম্পর্কে জানান স্টোকস। সাবেক অধিনায়ক বলেছেন, ‘খেলোয়াড় থাকা অবস্থায় কোচদের লেভেল-৩ কোর্স সম্পন্ন করছি। আমি চাই, খেলোয়াড়ী ক্যারিয়ার শেষ হওয়ার আগেই কোচিংয়ের সব কাজ ও আনুষ্ঠানিকতা শেষ করতে।’
ইংল্যান্ডের কোচ হতে চান কি না এমনটা জানতে চাওয়া হলে স্টোকস জানান, অবশ্যই। ৩৫ বছর বয়সী সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘ক্রিকেটের সঙ্গে যুক্ত থেকে কী করতে চাই, সে বিষয়ে সচেতনভাবেই আমি অবগত। আমি কোচ হতে চাই। কোনো একদিন ইংল্যান্ডের কোচ হতে চাই কি না? অবশ্যই।’
কেন কোচিং পেশায় যুক্ত হতে চান তার ব্যাখ্যাও দিয়েছেন স্টোকস। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী অলরাউন্ডার বলেছেন, ‘খেলোয়াড়ি ক্যারিয়ারের বাইরে অন্য কোনো ভূমিকায় আবার নেতৃত্বের জায়গায় থাকার ভাবনাটা আমার বেশ পছন্দের।’
গত জুনে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান স্টোকস। তবে ঘরোয়া ক্রিকেটে এখনই বিদায় নয়, ব্যাট-বলে মেতে থাকতে চান ৩৫ বছর বয়সী অলরাউন্ডার।










































