সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশ একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ৬ জন।
শুক্রবার (২১ আগস্ট) ভোরে আইন আল-কাসাব গ্রামে এ বিস্ফোরণ ঘটে।
নিহতদের মধ্যে ওই বাড়ির কর্তা, তার স্ত্রী ও তার ভাই ছিলেন। আহতদের মধ্যে ওই দম্পতির কয়েকজন সন্তানও রয়েছে।
সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, হতাহতদের সংখ্যা প্রাথমিক। পরে তা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মাছ ধরার কাজে ব্যবহৃত বিস্ফোরক উপকরণ বাড়িটির ভেতরে মজুত করে রাখা হয়েছিল। সেগুলো থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে।










































