হালের কাছে অপ্রত্যাশিত হার ম্যানইউর, উন্মোচিত বেশ কিছু ভুল

প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে সদ্য উন্নীত হাল সিটির কাছে ২-০ গোলে অপ্রত্যাশিতভাবে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এমকেএম স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ম্যানইউর রক্ষণভাগের দুর্বলতা ও পুরনো ভুলগুলো আবারও স্পষ্ট হয়ে ওঠে।তিন বিভাগেই ব্যর্থ দলের ভরসার খেলোয়াড়রা। এটাই কাজে লাগিয়ে মৌসুমের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করতে হলো রেড ডেভিলদের।

প্রথমার্ধেই হালের দুটি গোল সেট-পিস ও কর্নার থেকে এসেছে। ম্যানইউর রক্ষণভাগ দুটো সামলাতে আক্রমণই ঠেকাতে ব্যস্ত।এতে রক্ষণভাগের চরম ব্যর্থতা উন্মোচিত হলো।

মাঝমাঠের ভুলগুলোও আরো জটিল। মিডফিল্ডারদের সহজ ভুল ও সস্তায় বল বিলিয়ে দেওয়ায় প্রতিপক্ষকে সহজে আক্রমণের সুযোগ করে দেয় রেড ডেভিলরা।

পুরো ম্যাচে আক্রমণভাগ ছিল ধারহীন ।গোলের সামনে কাঙ্ক্ষিত কার্যকারিতা দেখাতে ব্যর্থ হয় স্ট্রাইকাররা।

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে দলনেতা ব্রুনো ফার্নান্দেজ জানান, গত মৌসুমের অ্যাওয়ে ম্যাচগুলোর পরিচিত ভুলগুলোই এই পরাজয়ের মূল কারণ।

কোচ মাইকেল ক্যারিক একে দলের জন্য একটি ‌সতর্কবার্তা হিসেবে দেখলেও দলের দীর্ঘমেয়াদি প্রকল্প নিয়ে আত্মবিশ্বাসী রয়েছেন।

LEAVE A REPLY