নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস: নাগরিক নিখোঁজ ২৮ দেশের ৪৭৬ বিদেশি

নেপালে ভয়াবহ বন্যা: নাগরিক নিখোঁজ ২৮ দেশের ৪৭৬ বিদেশি 

নেপালে ভয়াবহ বন্যার পর ২৮ দেশের ৪৭৬ বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন। দেশটির রসুয়া এলাকায় গত বুধবারের বন্যার পর এসব বিদেশি নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নেপাল কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৭ আগস্ট সকাল ১০টা পর্যন্ত নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি ভারতের নাগরিক। দেশটির ১৭৭ জন নিখোঁজ রয়েছেন। 
নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে আরো রয়েছেন- 

ভারত: ১৭৭ জন
অস্ট্রেলিয়া: ৩৪ জন
বেলারুশ: ১ জন
কানাডা: ২৫ জন
ফিনল্যান্ড: ১ জন
ফ্রান্স: ৪ জন
জার্মানি: ৮ জন
হাঙ্গেরি: ১ জন
আয়ারল্যান্ড: ২ জন
ইসরায়েল: ১ জন
লিথুয়ানিয়া: ১ জন
মালয়েশিয়া: ২৮ জন
নেদারল্যান্ডস: ২ জন
নিউজিল্যান্ড: ৫ জন
পর্তুগাল: ২ জন
রাশিয়া: ৫ জন
সিঙ্গাপুর: ৬ জন
দক্ষিণ আফ্রিকা: ৬ জন
স্পেন: ২ জন
ইউক্রেন: ৫৩ জন
যুক্তরাজ্য: ৩৩ জন
যুক্তরাষ্ট্র: ৬৩ জন
জাপান: ৫ জন
ফিলিপাইন: ১ জন
কাজাখস্তান: ২ জন
বেলজিয়াম: ২ জন
সুইডেন: ১ জন
লাটভিয়া: ৫ জন

নেপাল কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী, এই ৪৭৬ জনের কাউকেই এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তালিকায় ‘পাওয়া গেছে’ এমন কোনো বিদেশি নাগরিকের তথ্য নেই।বন্যার কারণে রসুয়া এলাকার যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পানি, কাদা ও ধ্বংসাবশেষের কারণে উদ্ধার ও তল্লাশি অভিযানও কঠিন হয়ে পড়েছে। নিখোঁজ বিদেশি নাগরিকদের সন্ধানে নেপালের কর্তৃপক্ষ কাজ করছে।একই সঙ্গে বিভিন্ন দেশের সরকারও নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে নিজেদের নাগরিকদের অবস্থান জানার চেষ্টা করছে।

নেপাল কর্তৃপক্ষের এই তালিকার তথ্য ২৭ আগস্ট ২০২৬ সকাল ১০টা পর্যন্ত হালনাগাদ করা হয়েছে।

LEAVE A REPLY