নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ অনলাইন ডেস্ক প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৬ ১৫:৫৭ নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ নেপালে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রাণসামগ্রী নেপালে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, মশারি, শুকনা খাবারের প্যাকেট, টর্চ লাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, ওয়াটার কনটেইনার, বডি ব্যাগ প্রভৃতি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে। google newsকালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন Add as a preferred source on GoogleGoogle-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু অনলাইন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১৫:২৯ | আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১৫:৪০ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু সংগৃহীত ছবি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। অধিবেশনের শুরুতে স্পিকার এই সংসদে গত ২০ আপস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতির নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এর পর তিনি শোক প্রস্তাব উত্থাপন করেন। আরো পড়ুন ব্যর্থ প্রেমের গল্পেই প্রশ্নফাঁসের রহস্য উদ্‌ঘাটন! ব্যর্থ প্রেমের গল্পেই প্রশ্ন ফাঁসের রহস্য উদঘাটন! এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের কথা রয়েছে। তবে আইন প্রণয়নের পাশাপাশি বিদ্যুৎ-জ্বালানি সংকট, আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সংসদীয় কমিটিগুলো গঠন এবং সংবিধান সংস্কারের মতো জনগুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। গত ১৫ জুলাই চলতি সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৬০ দিনের মধ্যে অধিবেশন বসতে হবে। সে অনুযায়ী রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করে। রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষ হয়েই কাজ করে যাব : রাষ্ট্রপতি বাসস প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১৪:২৭ | আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১৪:৩৫ রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষ হয়েই কাজ করে যাব : রাষ্ট্রপতি রাষ্ট্রীয় দায়িত্বপালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ ও মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করে এসেছি। আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ। দলনিরপেক্ষভাবেই আমি আমার দায়িত্বপালন করে যাব।’ আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর কারো প্রতি তার কোনো রাগ-অনুরাগ থাকবে না। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তার একমাত্র লক্ষ্য। তিনি যে কোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য রাখতে হবে।’ এসময় তিনি বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বঙ্গভবনের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বলেন, বঙ্গভবন হলো রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। এর মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে। রাষ্ট্রপতি আরো বলেন, বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত-সংক্রান্ত সকল বিষয় অত্যন্ত কঠোরভাবে গোপনীয়তা বজায় রেখে পরিচালনা করতে হবে, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত না হয়। এসময় তিনি রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী ও দায়িত্বশীল এবং অপচয় রোধের আহ্নবা জানান। রাষ্ট্রপতি বলেন, দেশের জনগণের অর্থেই সরকারি সম্পদ এবং অন্যান্য সুযোগ-সুবিধা পরিচালিত হয়। তাই এসব সম্পদের সঠিক, দায়িত্বশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের জীবনে শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি নিয়মিত নৈতিক মনোবল ও সুন্দর চরিত্র গঠনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি যুদ্ধপরবর্তী দেশ ও রাষ্ট্রগঠনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও কৃতিত্ব শ্রদ্ধাভরে স্মরণ করেন। একই সঙ্গে তিনি পূর্ববর্তী সকল রাষ্ট্রপতির কথাও শ্রদ্ধাভরে স্মরণ করেন। বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা এখানে একটা পরিবার। সবাই একই জায়গায় কাজ করি। আমরা যখন সুযোগ পাব, সেই সময় পরস্পরের সঙ্গে কথা বলে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।’ তিনি ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে নির্বাচন কমিশন অনলাইন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১৩:৪৪ | আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১৩:৫১ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে পৌঁছান তারা। নতুন রাষ্ট্রপতির সঙ্গে এটাই নির্বাচন কমিশনের প্রথম সাক্ষাৎ। সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বর্তমানে দেশের বাইরে আছেন বলে জানা গেছে। গত ২০ আগস্ট অনুষ্ঠিত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন রাতে শপথ পাঠ করেন নতুন রাষ্ট্রপতি। সচিবালয়ের ১৯ তলায় সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা অনলাইন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১৩:১০ | আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১৩:১২ সচিবালয়ের ১৯ তলায় সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিনটি সাপ দেখা গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে সাপগুলো দেখা যায়। এ তলাতেই শিক্ষামন্ত্রী ও সচিবের কার্যালয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সকালে অফিসে এসে করিডোরে প্রথমে দুটি সাপ দেখতে পান তাঁরা। পরে আরও একটি সাপ দেখা যায়। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্মচারীরা তিনটি সাপই মেরে ফেলেন। তবে সাপগুলো কোন প্রজাতির, তা জানা যায়নি। আরো পড়ুন নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় স্পিকারের গভীর শোক নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় স্পিকারের গভীর শোক এত উঁচু ভবনের ১৯ তলায় সাপ কীভাবে এল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের ধারণা, ভবনের কোনো স্টোরেজে আরো সাপ থাকতে পারে। এ নিয়ে তাঁরা আতঙ্কিত। ১৯ তলায় অফিস করেন এমন এক প্রোগ্রাম অফিসার বলেন, করিডোরে সাপের ছোটাছুটি দেখে কর্মকর্তা-কর্মচারীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এত উঁচু ভবনে সাপ কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি বলেন, ‘নিশ্চয়ই ভবনের ওপরের কোনো স্টোরেজে সাপ বাসা বেঁধে ডিম পেড়েছিল। সেই ডিম থেকে বাচ্চা ফুটে সাপগুলো বের হয়েছে। বিষয়টি দেখতে ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারীদের বলা হয়েছে।’ সর্বশেষ সংবাদ মেয়াদ শেষ হয়, হয় না সড়ক সংস্কারের কাজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত দলে দ্রাবিড় ও শেবাগের ছেলে নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ ভয়াবহ বন্যায় আটকা পড়েছেন তাসরিফ খান, দিলেন যে বার্তা সুনামগঞ্জে ৩৯৮ শাড়িসহ স্পিডবোট জব্দ, মামলা শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন ডনের কারণেই সালমান শাহ জনপ্রিয় হয়েছিলেন : আদালতে ডনের আইনজীবী হকারদের নির্দিষ্ট স্থানে নিতে ২ সপ্তাহ লাগবে : ডিএসসিসি প্রশাসক সর্বাধিক পঠিত পে স্কেলের গেজেট নিয়ে সুখবর, সেপ্টেম্বরেই নতুন বেতন মোটরসাইকেল আমদানির বিধি-নিষেধ উঠল, গেজেট প্রকাশ বিদিশা সিদ্দিক কারাগারে প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক পদে বড় সুখবর খোঁজ নেই পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্যের, কেউ বলছে ‘দেনার দায়ে’ ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল আমদানিতে নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা কেন এতো পর্যটক ছিল নেপালের ওই এলাকায় মোবাইল অ্যাপস ডাউনলোড করুন Google Play App Store অনুসরণ করুন আজকের পত্রিকা প্রথম পাতা খেলা শিল্প বাণিজ্য শেষের পাতা খবর দেশে দেশে অনলাইন জাতীয় শুভসংঘ বিনোদন সারাবাংলা বাণিজ্য খেলাধুলা বিজ্ঞাপন মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন) সম্পাদক: মেহেদী হাসান তালুকদার আমাদের সম্পর্কে শর্তাবলী গোপনীয়তা নীতি যোগাযোগ করুন স্বত্ব © ২০২৬ কালের কণ্ঠ নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ |

নেপালে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রাণসামগ্রী নেপালে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, মশারি, শুকনা খাবারের প্যাকেট, টর্চ লাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, ওয়াটার কনটেইনার, বডি ব্যাগ প্রভৃতি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

LEAVE A REPLY