৭ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফেরাটা সুখকর হলো না রোমার

দীর্ঘ ৭ বছর পর চ্যাম্পিয়নস লিগের মর্যাদাপূর্ণ মঞ্চে ফিরল এএস রোমা। ঘরের মাঠ অলিম্পিকো স্টেডিয়ামে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ফেনেরবাচের সাথে ১-১ গোলে ড্র করে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইতালিয়ান জায়ান্টদের।ম্যাচের প্রথমার্ধে রোমা লিড নিলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করে ম্যাচে ফেরে তুর্কি ক্লাবটি।

দীর্ঘ অনুপস্থিতির পর চ্যাম্পিয়নস লিগে ফেরা রোমা ম্যাচের শুরু থেকেই বেশ গোছানো ফুটবল খেলতে থাকে। ৩৯ মিনিটে ক্রিস্তান্তের গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ইতালিয়ান ক্লাবটির হাতে চলে আসে এবং তারা লিড ধরে রেখে প্রথমার্ধ শেষ করে। চ্যাম্পিয়নস লিগে এটি ছিল দীর্ঘ ৮ বছর পর রোমার কোনো খেলোয়াড়ের প্রথম গোল।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই ধাক্কা খায় রোমা। ম্যাচের ৪৮ মিনিটে লেফট-ব্যাক আর্চি ব্রাউনের গোল সমতায় ফেরে ফেনেরবাচের। গোল হজম করার পর রোমার খেলার ছন্দ কিছুটা পতন ঘটে। তুরস্কের ক্লাবটি ম্যাচে সমতা ফেরার পর আরো আক্রমণাত্মক হয়ে ওঠে এবং রোমার রক্ষণভাগের ওপর চাপ সৃষ্টি করতে থাকে।

ম্যাচের শেষ দিকে খেলার মোমেন্টাম পুরোপুরি ফেনেরবাচের দিকে হেলে পড়েছিল। ফেনেরবাচের নাথান আকে=গোল করার একটি সুবর্ণ সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার হেডটি বারে লেগে ফিরে আসলে নিশ্চিত জয় থেকে বঞ্চিত হয় তুর্কি ক্লাবটি। শেষ পর্যন্ত দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণ চালালেও আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি ড্র হয়।

LEAVE A REPLY