অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরিতে কিইউদের হারাল ভারত

অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরিতে নিউজিল্যান্ড হারিয়ে সিরিজ ২ ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিল ভারত। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে তৃতীয়টিতে কিইউদের ৬ উইকেট ও ৪০ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

মঙ্গলবার ওয়েলিংটনে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দুই ওপেনার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ম্যাচ শুরু করেন। 

শর্মা এবং ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী জ্যাকব ডাফির করা প্রথম ওভারেই ২৬ রান তুলে ভারতকে এক বিস্ফোরক সূচনা এনে দেন। এই জুটি দ্বিতীয় ওভারে ১৭ রান এবং তৃতীয় ওভারে ২১ রান যোগ করলে ভারত মাত্র তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান তুলে নেয়।

পরবর্তী ওভারগুলোতেও আক্রমণ অব্যাহত ছিল এবং ভারত চতুর্থ ওভারে ২০, পঞ্চম ওভারে ১৬ ও ষষ্ঠ ওভারে ১৮ রান তুলে পাওয়ারপ্লে শেষে কোনো উইকেট না হারিয়ে বিস্ময়কর ১১৮ রান সংগ্রহ করে। শর্মা মাত্র ১৫ বলে তার অর্ধশতক পূর্ণ করেন।

অবশেষে নিউজিল্যান্ড অষ্টম ওভারে প্রথম সাফল্য পায়, ম্যাথিউ ফিশারের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন সূর্যবংশী, যিনি ৪টি ছক্কা ও ৪টি বাউন্ডারিসহ ১৯ বলে ৪৫ রান করেছিলেন।

সূর্যবংশী আউট হলেও অপরপ্রান্তে থাকা অভিষেক শর্মা সঞ্জু স্যামসনকে নিয়ে সমানতালে ব্যাট একই ওভারে দুটি ছক্কা ও একটি বাউন্ডারি মেরে আট ওভার শেষে ভারতকে ১৫৬/১ স্কোরে পৌঁছে দেন।

নবম ওভারে এসে রানে চাকা কিছুটা স্লো হয়ে যায়। মাত্র ৬ রান নিয়ে ওভারটি শেষ হয়। তবে পরের ওভারে অর্থাত দশম ওভারে কাইল জেমিসনকে দেখে শুনে খেলে মাত্র ৩৫ বলে শতক পূর্ণ করেন শর্মা। 

অবশেষে জেমিসনের বলে সাজঘরে ফেরার আগে ৩৮ বলে ১১৩ রান করেন অভিষেক। তখন জয় শুধু সময়ের ব্যাপার ভারতের।

১০ ওভার শেষে ২ উইকেটে ১৭৮ রান তুলে ভারত যখন চালকের আসনে, তখন মনে হচ্ছিল ম্যাচটি তারা খুব সহজেই জিতে নেবে। তবে শেষের দিকে শ্রেয়াস আইয়ার এবং  স্যামসনের দ্রুত উইকেট হারালে রান তাড়ায় কিছুটা স্লো হয়ে যায়। এই ধাক্কা সামলে নিয়ে শেষ পর্যন্ত মাত্র ১৩.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত, এবং নিশ্চিত করে এক দুর্দান্ত ৬ উইকেটের জয় তুলে নেয়।  

LEAVE A REPLY