রেকর্ড ও মাইলফলক ছোঁয়া যেনো হাতের মোয়ায় পরিণত হয়েছে ভারতীয় ওপেনার অভিষেক শর্মার। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে গড়লেন নতুন এক মাইলফলক।বর্তমান সময়ের সবচেয়ে বিধ্বংসী টি-টোয়েন্টি ওপেনার হিসেবে পরিচিত পাওয়া এই ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০টি ছক্কা হাঁকানো তৃতীয় ভারতীয় হয়েছেন।
নিউজ বাইটসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ওয়েলিংটনে তিনি এই মাইলফলক অর্জন করেন । বাঁহাতি এই ব্যাটসম্যান ম্যাচে নিজের তৃতীয় ছক্কা মেরে এই মাইলফলকে পৌঁছান।
ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া এই ওপেনার মাত্র ৭০ ম্যাচে (৬৯ ইনিংস) ১৫০ ছক্কা হাকিয়েছেন।অন্য দুই ভারতীয় হলেন—রোহিত শর্মা (২০৫) এবং সূর্যকুমার যাদব (১৭৯) । সামগ্রিকভাবে, তিনি পূর্ণ সদস্য দলের বিপক্ষে এই কৃতিত্ব অর্জনকারী অষ্টম ব্যাটসম্যান হলেন।
এই ফরম্যাটে অভিষেকেরও ২০০টিরও বেশি চার রয়েছে।









































