গোল করে উদযাপনে নিকো পাজ। ছবি : সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (ইউসিএল) এক অবিশ্বাস্য রূপকথা লিখছেন ইতালিয়ান ক্লাব কোমোর আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজ। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে ৩টি গোল এবং ৫টি অ্যাসিস্ট নিয়ে বর্তমানে সর্বোচ্চ গোল কন্ট্রিবিউটর হিসেবে শীর্ষস্থান দখল করেছেন তিনি।সেস ফ্যাব্রিগাসের অধীনে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে বিশ্বের নজর কেড়েছেন তিনি।
ইউরোপের মঞ্চে পাজ ম্যাজিক
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে কোমোর খেলা চার ম্যাচের তিনটিতেই ম্যাচ জেতানো পারফরম্যান্স এসেছে পাজের পা থেকে। ফরাসি ক্লাব লঁসের বিপক্ষে কোমোর ঐতিহাসিক ৯-১ গোলের মহাজয়ে ১টি চোখ ধাঁধানো গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২টি গোল।
এছাড়া ওল্ড ট্রাফোর্ডের ইংলিশ জায়ান্টদের বিপক্ষে ঘরের মাঠে ৪-১ ব্যবধানের অবিস্মরণীয় জয়ে একাই জোড়া গোল (২টি) ও ১টি অ্যাসিস্ট করেন তিনি।জার্মান ক্লাব লিপজিগের বিপক্ষে ৪-১ গোলের দুর্দান্ত জয়ে জোড়া অ্যাসিস্ট (২টি) যোগান দেন তিনি।
তবে ডাচ ক্লাব ফেয়েনুর্ডের বিপক্ষে ৩-২ গোলে হারার ম্যাচে কোন অবদান রাখতে ব্যর্থ এই মিডফিল্ডার।
শ্রদ্ধা ও ভালোবাসায় নিকো পাজ
মাঠে দুর্দান্ত ফর্মের পাশাপাশি নিজের মানবিক ও আবেগঘন আচরণের সবার নজর কেড়েছেন তিনি। লঁসের বিপক্ষে গোল করার পর স্প্যানিশ ক্লাব সিডি তেনেরিফের সাবেক সতীর্থ প্রয়াত স্ট্রাইকার হেসুস দে মিগেলের স্মরণে বিশেষ টি-শার্ট প্রদর্শন করেন তিনি, যাতে লেখা ছিল ‘রেস্ট ইন পিস’।
এরপর তিনি আকাশের দিকে আঙুল তাক করে শ্রদ্ধা জানান। যা ফুটবলপ্রেমীদের মনে গভীরভাবে স্পর্শ করেছে।











































