সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়-বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ জন্য দেশের চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার আবহাওয়া অফিসের সতর্কবার্তায় এ কথা বলা হয়েছে। আ

এতে বলা হয়েছে, সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। পাশাপাশি উপকূলে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে আগামীকাল উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

LEAVE A REPLY