আসন্ন পবিত্র ঈদুল আজহায় নগরবাসীকে পরিচ্ছন্ন ও আনন্দময় পরিবেশ উপহার দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঈদের দিন দুপুরের পর থেকে পরবর্তী ৮ ঘণ্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএসসিসি।
সোমবার (২৫ মে) জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসির পক্ষ থেকে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি...
দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।
সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর...
সংগৃহীত ছবি
সমালোচনার মুখে বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপকদের পোশাক পরিধান সংক্রান্ত বিতর্কিত ‘ড্রেস কোড’ বিষয়ক অফিস আদেশ বাতিল করা হয়েছে।
রবিবার বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদ স্বাক্ষরিত এক নতুন অফিস আদেশের মাধ্যমে আগের নির্দেশনাটি বাতিল ঘোষণা করা হয়।
এর আগে, গত ৪ মে বাংলাদেশ...
চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত মোট ২৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন।
মৃতদের মধ্যে মক্কায় ১৯ জন এবং মদিনায় ৯ জন ইন্তেকাল করেছেন।
সোমবার (২৫ মে) এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উলটে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে যমুনা সেতুর পূর্বপাড়ে সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর ৪টার দিকে রডসহ...
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১ জুন ধার্য করেছেন আদালত। তবে এই আসামিদের পক্ষে আদালতে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি।
এমন পরিস্থিতিতে রোববার (২৪ মে) রামিসা হত্যা-ধর্ষণ মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচ আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগ দেওয়া...
কান চলচ্চিত্র উৎসবে নিজের দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘ডায়মন্ড’ নিয়ে হাজির হয়েছেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা ও পরিচালক অ্যান্ডি গার্সিয়া। তবে উৎসবের আলো ঝলমলে আবহেও তার জন্মভূমি কিউবার রাজনৈতিক সংকট ও নিপীড়নের চিত্র উঠে এসেছে তার বক্তব্যে।
৭০ বছর বয়সি এই তারকা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কিউবার সাধারণ মানুষ বর্তমান একনায়কতান্ত্রিক শাসন থেকে মুক্তি পেতে উন্মুখ হয়ে...
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আজ। সেই লক্ষ্যে সারাবিশ্ব থেকে আগত হাজিরা নিজেদের প্রস্তুত করছেন। রোববার (২৪ মে) এশার নামাজের পরই হাজিরা তাবুর শহর হিসেবে পরিচিত মিনার উদ্দেশে যাত্রা শুরু করেন। মিনায় যাওয়ার আগে মুসল্লিরা ইহরামের কাপড় পরিধান করেন।
শরীয়তের বিধান অনুসারে, হাজিরা ৮ জিলহজ মিনায় অবস্থান করে ফজর হতে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত...
কাতার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবদুল্লাহ বান্দার আল-এতাইবির ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তির পথে বড় বাধা হতে পারেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের মধ্যে সমঝোতার যে প্রচেষ্টা চলছে, তা নেতানিয়াহু ও আইআরজিসির মোটেও পছন্দ হচ্ছে না।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান সমঝোতা আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছেন দুই দেশের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনায় অগ্রগতির কথা বলেছেন।
রোববার (২৪ মে) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগরেহিও গত সপ্তাহেই দু'পক্ষের অবস্থান কাছাকাছি আসার কথা জানিয়েছেন। খবর বিবিসির।










































