ইসরায়েলে ইরানের হামলা-পরবর্তী মধ্যপ্রাচ্য পরিস্থিতি কোন দিকে যায় তার ওপর তীক্ষ্ণ নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (১৭ এপ্রিল) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন এ কথা জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
সংগৃহীত ছবি
দেশের দুই বিভাগে আজ ও আগামীকাল বৃহ্স্পতিবার ঝোড়ো হওয়া হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ বুধ ও আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট...
প্রতীকী ছবি
দেশে হিমোফিলিয়া আক্রান্ত অনুমিত রোগীর সংখ্যা ১৭ হাজার। এর মধ্যে শনাক্ত ও নিবন্ধিত রোগী তিন হাজার। যারা নিয়মিত চিকিৎসা নিয়ে থাকে, অর্থাৎ মোট রোগীর মাত্র ১৮ শতাংশ চিকিৎসার আওতায় রয়েছে।
চিকিৎসক ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনাক্ত রোগীদের অনেকে গুরুতর পরিস্থিতিতেও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত।
বাংলাদেশের বিজয়কে সুসংহত করার পথে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রধান বাধা বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যার মদদদাতা বিএনপি বলেও মনে করেন তিনি। এই অপশক্তিকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) সকালে ধানমণ্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা...
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে তিনি ধানমণ্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা...
সংগৃহীত ছবি
ভারি বৃষ্টিতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অন্তত ৯ জন স্কুলছাত্রী। এ ছাড়া ভারি বৃষ্টিপাতের জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটিতে ভ্রমণ ও চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য...
সংগৃহীত ছবি
সামরিক অভ্যুত্থানের সময় মিয়ানমারে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি থাকা সাবেক গণতন্ত্রপন্থী নেত্রী নোবেলজয়ী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে ফের গৃহবন্দি করেছে দেশটির জান্তা সরকার। মিয়ানমারে চলমান গরম আবহাওয়া ও তাপপ্রবাহের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন।
তিনি জানান, প্রচণ্ড গরমে হিটস্ট্রোক...
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তপথে আরও ৪৬ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান বিদ্রোহীদের মধ্যে গোলাগুলি সংঘাত চলেছে৷ মঙ্গলবার রাতেও সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। সংঘাতে আরাকান বিদ্রোহীদের সঙ্গে টিকতে না...
প্রচণ্ড দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। এ গরমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে এখানে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৩টায় ৪০ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল...
নাটকের অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন প্রায় তিন বছর আগে। নাম ‘কাজলরেখা’। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে তৈরি এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা। গিয়াউদ্দিন সেলিম পরিচালিত এ সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছে।
কিন্তু মুক্তির পর আশানুরূপ সাফল্য পায়নি। ঈদসিনেমার ভিড়ে যে কটি প্রেক্ষাগৃহ ভাগে পেয়েছে, সেখানে দর্শকদের যেতে যেন খুব কষ্ট! মোট কথা, ঈদে...











































