এলো শাকিব মিমির গানের এক ঝলক

গানের দৃশ্য শাকিব ও মিমি চক্রবর্তী

ঈদে মুক্তির অপেক্ষায় আছে শাকিব খান অভিনীত নতুন ছবি তুফান। রায়হান রাফি পরিচালিত ছবিটি এরইমধ্যে আলোচনায় এসেছে। তার বড় কারণ কদিন আগে প্রকাশ হওয়া টিজার ও শাকিব খানের দুটি লুক। সব মিলিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখনই প্রকাশ পেলো গানের অংশ বিশেষ।

আজ সকালে ‘তুফান’ এর গান ‘লাগে উরা ধুরা’টিজার প্রকাশ করা হয়েছে। মাত্র ২১ সেকেন্ডের টিজারে অন্যরকম ভাবেই দেখা দিয়েছেন শাকিবকে। সঙ্গে বাড়তি পাওনা ছিলো মিমি চক্রবর্তীর উপস্থিতি।  

টিজারে দেখা যায়, রাতের জমকালো পার্টিতে নাচছেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী।

সঙ্গে আছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রিতম হাসানও। টিজারে জানানো হয়, খুব শিগগিরই পুরো এ গানটি প্রকাশ করা হবে।

রায়হান রাফি পরিচালিত এ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এখানে তার বিপরীতে দেখা যাবে মাসুমা রহমান নাবিলা ও মিমি চক্রবর্তীকে।

এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী। এ সিনেমায় আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু এবং হাসনাত রিপনের মতো তারকারা।

‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও বাংলাদেশের একটি ওটিটি প্লাটফর্ম। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

LEAVE A REPLY