পাইপলাইনের জরুরি সংস্কারের জন্য আজ শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস।
ওই বার্তায় বলা হয়, জরুরি সংস্কারকাজের জন্য শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা মানিকগঞ্জ, ধামরাই, নবীনগর, সাভার, আশুলিয়া ও তৎসংলগ্ন এলাকার বিদ্যমান সব শ্রেণির গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।
এ ছাড়া টঙ্গী এলাকার গ্রাহকসহ জয়দেবপুর মহাসড়কের পিএসআইজি ডিসিএফ লাইনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে।
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।










































