আগামীকাল বুধবার দেশের বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এ দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস বন্ধ রাখা হবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
পদত্যাগ করলেন সিনিয়র সচিব আবদুল মোমেন
এতে বলা হয়, বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত ঢাকার আশুলিয়ার জিরাবো ডিআরএস-এর ১০” x ৫০ পিএসআইজি লাইনের আওতাধীন জিরাবো থেকে বিশমাইল রোডের এবং ৪” x ৫০ পিএসআইজি বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত ভাদাইল ও এর আশপাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া জিরাবো, কাঠগড়া, রাঙামাটিয়া ও এর আশপাশের এলাকায় বিদ্যমান আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।









































