ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, এ সময় আকাশ পরিষ্কার থাকতে পারে। এ ছাড়া আবহাওয়াও শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।









































