এবিজি ইউনিভার্সিটি কাপের টসে হারলেও ব্যাটিংয়ে নেমে ঠিকই ঝড় তুলেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। তাতে নেতৃত্ব দিচ্ছেন দুই ওপেনার ফারহান জানি ও শাবাব জামিল ফেরদৌস।
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের ইনিংস শুরু করতে নেমে সোনারগাঁও ইউনিভার্সিটির বোলারদের ওপর শাসন শুরু করেছেন ফারহান-শাবাব। দুজনে মিলে ইতিমধ্যে ৯০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। ওভার শেষ ১০।
সোনারগাঁওয়ের বোলারদের ওপর বেশি চড়া হয়েছেন ফারহান।২০০ ছুঁই ছুঁই স্ট্রাইকরেটে ফিফটি করেছেন তিনি। ৫৩ রানের ইনিংসটি সাজিয়েছেন ১ চার ও ৬ ছক্কায়। বিপরীতে দলের অধিনায়ক শাবাব ২ ছক্কা ও ৩ চারে ৩৫ রানে অপরাজিত আছেন।









































