সালমান শাহর মতো রিয়েকশন দেওয়ার মতো নায়ক আর আসেনি, আসবেও না। অনেক বড় বড় নায়ক এসেছে, কিন্তু ওর মতো রিয়েকশন দিতে পারা নায়ক আর আসেনি আজ পর্যন্ত। চরিত্রের প্রয়োজনে যতটুকু রিয়েকশন দেওয়া প্রয়োজন ততটুকুই দিতো। সম্প্রতি ‘বিশ্বাসে মেলায় বন্ধু’ শীর্ষক সাক্ষাৎকারভিত্তিক কালের কণ্ঠের ধারাবাহিক আয়োজনে এ মন্তব্য করেন নন্দিত খল অভিনেতা মিশা সওদাগর।
মারামারির এক দৃশ্যে শুটিংয়ের স্মৃতিচারণ করে মিশা সওদাগর বলেন, পেটে ঘুষি মারলে ও নিচু হবে তখন মুখে একটি ঘুষি মারব এমন একটি দৃশ্য ছিল। ঘুষিটা লাগার সঙ্গে সঙ্গে ও পড়ে গেল, সঙ্গে সঙ্গে কপাল ফুলে নীল হয়ে গেল। আমার হাত-পা কাঁপছে, ভাবছি এখনই বলবে ব্যাগ রেডি করো, চলে যাও…। ওই অবস্থায় ও বলল মিশা ভাইকে কিছু বলবেন না, আমি সামনে চলে আসছিলাম, আমিই ভুল করেছিলাম…
পুরো সাক্ষাৎকারটি দেখুন এখানে









































